শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৮ কোটি টাকা নিয়ে কটাক্ষ, ঋষভ পন্থকে নিয়ে প্রশ্ন তুললেন আরসিবির প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লে‌সি

স্পোর্টস ডেস্ক : রেকর্ড অঙ্কে ঋষভ পন্থকে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু ডাহা ব্যর্থ। অধিনায়কের পাশাপাশি ব্যাটার, উইকেটকিপার হিসেবেও ফ্লপ। এলএসজির হয়ে অভিষেক বছর ভুলে যেতে চাইবেন পন্থ। টেবিলে সপ্তম স্থানে শেষ করেন। শেষ ম্যাচে শতরান ছাড়া কোনও সাফল্য নেই। ১২ ইনিংসে মাত্র ১৫১ রান করেন। 

এবার পন্থকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন ফাফ ডু'প্লেসি। তিনি জানান, টি-২০ তে ভারতীয় উইকেটকিপার ব্যাটারের রেকর্ড ভাল নয়। তারপরও তাঁকে এত বড় অঙ্কে নেওয়া অর্থহীন। --- আজকাল

ফাফ ডু'প্লেসি বলেন, 'নিলামে পন্থকে নিয়ে কেন এত উন্মাদনা ছিল জানি না। প্রত্যেক দলের কোচ, অ্যানালিস্টরা পরিসংখ্যান বিচার করে। টি-২০ ক্রিকেটে ওর পারফরম্যান্স আহামরি নয়। তাসত্ত্বেও ওকে নিয়ে কেন এত বাড়াবাড়ি? এমনকী আগের নিলামেও সবাই ওকে দলে চেয়েছিল।' 

আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ডু'প্লেসি। কিন্তু টি-২০ ক্রিকেটে পন্থের মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন। ডু'প্লেসি বলেন, 'মাথায় একাধিক বিকল্প ঘোরে। মনে হয় ও প্রত্যেক বলে ছয় মারতে পারে। তবে টি-২০ ব্যাটিংয়ের ক্ষেত্রেও একটা প্রক্রিয়া লাগে। ভাল টি-২০ প্লেয়ারদের ক্ষেত্রে একটা আভাস পাওয়া যায় কে কোথায় মারবে। 

ওদের শক্তি এবং দুর্বলতা সবাই জানে। কিন্তু পন্থের ক্ষেত্রে বিষয়টি আলাদা। ওকে দেখে মনে হয় যখন তখন আউট হয়ে যেতে পারে।' এবছরও এলএসজির অধিনায়ক হিসেবে দেখা যাবে পন্থকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়