শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ দেখে দর্শকরাই গড়েছেন ইতিহাস! 

স্পোর্টস ডেস্ক : সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ নতুন একটি রেকর্ড গড়েছে। ফাইনাল ম্যাচটি শুধু ভারতেই ডিজিটাল প্লাটফর্মে দেখেছেন ৭২.৫ মিলিয়ন (৭কোটি ২৫ লাখ) মানুষ, যা আগে কখনো ঘটেনি। এক বার্তায় এমনটাই জানিয়েছে আইসিসি।

ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ দেখে রোমাঞ্চিত আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্ত। তিনি বলেন, ‘এ আসরটি দেখিয়েছে, ক্রিকেটের সবচেয়ে আবেগপ্রবণ বাজারে ক্রিকেট কতটা ভালোবাসা পায়। -- ডেই‌লি ক্রিকেট

বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে পাত্তাই পায়নি নিউজিল্যান্ড। ভারতের দেওয়া ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৬ রানের ব্যবধানে হেরেছে কিউইরা। নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। এর আগে কোনো দল দুইবারের বেশি এই শিরোপা জিততে পারেনি। ফাইনাল ম্যাচটি ডিজিটাল প্লাটফর্মের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 

ভারতীয় স্ট্রিমিং পার্টনার জিওস্টারের তথ্য অনুযায়ী রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির প্রধান নির্বাহী গুপ্ত। ‘ফাইনাল ম্যাচটিতে ৭২.৫ মিলিয়ন ডিজিটাল ইউজারের চোখ ছিল, যা বৈশ্বিক স্ট্রিমিংয়ে নতুন রেকর্ড।

এতো গেলো ডিজিটাল প্লাটফর্মে ফাইনাল ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ। সম্প্রচার মাধ্যমে এই ম্যাচ নিয়ে নিশ্চিত করেই দর্শকদের ছিল আরও বেশি আগ্রহ।

আইসিসির প্রধান নির্বাহী গুপ্ত জানিয়েছেন, ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি নিয়েও দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ ছিল। ডিজিটাল প্লাটফর্মে ম্যাচটি একই সময়ে ৬৫ মিলিয়ন (৬ কোটি ৫০ লাখ) দর্শক দেখেছেন। তবে ফাইনালে একসাথে কতজন মানুষ খেলা দেখেছেন, সেই তথ্য প্রকাশ করেনি আইসিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়