শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ১০:০৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দেশ-ভারত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সম্ভাব্য সূচি

স্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে -- ক্রিকবাজ।

গত বছর বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু অজানা কারণে স্থগিত হয়ে যায় সেই সফরটি। স্থগিত হ‌ওয়া ভারত সিরিজটি আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতে আয়োজন করতে চায় বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হতে পারে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ। ভারতের বিপক্ষে এই সিরিজটি আয়োজনের জন্য ক্রিকেট আয়ারল্যান্ডকে বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ করে বিসিবি। তবে আয়ারল্যান্ড ২০২৬ সালের মধ্যে নতুন কোনো সময় বের করতে না পারার কারণে আপাতত সফরটি স্থগিত করেছে। 

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আয়ারল্যান্ডকে আমরা অন্য কোনো সময়ে সিরিজটি আয়োজনের অনুরোধ করেছিলাম, কিন্তু তাদের ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হচ্ছে না। আশা করছি, ২০২৭ সালে এই সফরের জন্য নতুন একটি সময় খুঁজে পাওয়া যাবে।

বর্তমানে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের নয়ে আছে বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। আয়ারল্যান্ড সফর স্থগিত হওয়ায় এখন সরাসরি কোয়ালিফিকেশনের জন্য ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত সিরিজের ওপরই বেশি নির্ভর করতে হচ্ছে বাংলাদেশকে। এছাড়াও দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ খেলবে টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়