শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১১:২৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস!

স্পোর্টস ডেস্ক : ১৫ বছর ২২৩ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন রুয়ান্ডার ফ্যানি উতাগুশিমানিন্দে। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তার চেয়ে কম বয়সে সেঞ্চুরির আর কোনো রেকর্ড নেই।

শুধু তাই নয়, এক সেঞ্চুরি দিয়ে বেশ কয়েকটি রেকর্ডের মালিক বনে গেছেন ফ্যানি। নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরির রেকর্ড ছিল না। ফ্যানির বদৌলতে দেখা গেল সেটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ব্যাটার হিসেবে সর্বোচ্চ ৯৬* রান করেছিলেন অস্ট্রেলিয়ার কারেন রোল্টেন। -- ডেই‌লি ক্রিকেট

এদিন, ঘানার বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৫৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ফ্যানি। শেষ পর্যন্ত থামেন ৬৫ বলে ১১১ রান করে। ইনিংসটিতে ১৭টি বাউন্ডারি মেরেছেন রুয়ান্ডার এই ব্যাটার। 

ফ্যানির দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২১০ রান তোলে রুয়ান্ডা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৮ রান তুলতে পেরেছে ঘানা। রুয়ান্ডার হয়ে ৩টি উইকেট শিকার করেছেন বেলিসে মুরেকাতেতে। ঘানার ৩ ব্যাটার হয়েছেন রান আউট। 

নারী-পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড ছিল আয়ারল্যান্ডের অ্যামি হান্টারের। নিজের ১৬তম জন্মদিনে জিম্বাবুয়ের বিপক্ষে ২০২১ সালে ১২১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আর মেয়েদের ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড ছিল উগান্ডার প্রসোকিভিয়া আলাকোর। ১৬ বছর ২৩৩ দিন বয়সে ২০১৯ সালে মালির বিপক্ষে ৭১ বলে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন। 

ছেলেদের ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ফ্রান্সের গুস্তাভ ম্যাককিওন, যাঁর বয়স ছিল ১৮ বছর ২৮০ দিন। অর্থাৎ নারী-পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এখন কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান ফ্যানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়