শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ১২:০১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএলে ভালো খেলার প্রত‌্যাশায় মদ্পান ছাড়লেন যুজবেন্দ্র চাহাল!

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। ঘরোয়া ক্রিকেটে খেলে সময় কাটছে এই স্পিনারের। তবে জাতীয় দলে আবারও ফিরতে মরিয়া চাহাল। সেই অনুযায়ী শুরু করে দিয়েছেন প্রস্তুতি। 

কয়েকদিন বাদেই শুরু হবে আইপিএল। জাতীয় দলে ফিরতে এই লিগকেই পাখির চোখ করেছেন চাহাল। সেজন্য মদ্যপান ছড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। -- ডেই‌লি ক্রিকেট

সাম্প্রতিক সময়ে ফর্মটা ভালো যাচ্ছে না চাহালের। তার এই স্পিনারের ফিটনেস নিয়েও আছে প্রশ্ন। সব কিছু মাথায় নিয়ে নিজেকে নতুন করে প্রস্তুত করতে বদ্ধ পরিকর চাহাল। যার কারণে জীবনযাত্রায় পরিবর্তন এনেছেন তিনি। সেই সাথে এবারের আইপিএলে পারফর্ম করে তরুণ ক্রিকেটারদের কাছে নিজেকে উদাহরণ হিসেবে তৈরি করতে চান চাহাল।

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল বোলার চাহাল। সবশেষ আসরে ১৬ উইকেট নিয়ে পাঞ্জাব কিংসকে ফাইনালে উঠতে সাহায্য করেছিলেন তিনি। এবারও চান তেমন কিছু করতে। আইপিএলের নতুন মৌসুম নিয়ে পরিকল্পনা জানাতে গিয়ে চাহাল বলেন, ‘প্রায় ছয় মাস হয়ে গেল মদ্যপান ছেড়ে দিয়েছি। এখন আমার ৩৫ বছর। আরও বেশি সক্রিয় থাকতে চাই। দলের জন্য ১৫০ শতাংশ দিতে চাই। একজন সিনিয়র বোলার হিসেবে যদি আইপিএলে যাই, আমি চাই সবাই আমাকে দেখে ভাবুক, ‘তার কাছ থেকে আমাদের কিছু শিখতে হবে।’ আমি নিজেকে সেভাবেই উপস্থাপন করতে চাই।

 আইপিএলের গত মৌসুমে পাওয়া চোট প্রসঙ্গে চাহাল বলেন, ‘কলকাতার বিপক্ষে ম্যাচের পর পাঁজরে চিড় ধরেছিল। পরে হাঁটুতে চোট লাগে। সেমিফাইনাল এবং ফাইনালে ঠিক করে লেগস্পিন করতে পারিনি। এ বছর সবার আগে শরীরের খেয়াল রাখব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়