শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কে কার মুখোমুখি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে 

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ম্যাচ শেষ হবার পর কোয়ার্টার ফাইনালে লাইন-আপ চূড়ান্ত হয়েছে। বুধবার দিবাগত রাতে দুই লেগের লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আট দল। এরা সবাই এখন সেমিফাইনালের উঠার মিশনে মাঠে নামবে। এরই মধ্যে শেষ আটের লাইন-আপ চূড়ান্ত হয়েছে।

বার্সেলোনা এবং লিভারপুলের সঙ্গে বুধবার রাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে বায়ার্ন মিউনিখ এবং আতলেতিকো মাদ্রিদের।  

এর আগে শেষ আটের টিকিট কাটে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, স্পোর্টিং লিসবন এবং পিএসজি। লাইন-আপ বলছে, সেমিফাইনালে উঠার মিশনে সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি এবং প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে। কোয়ার্টার ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

অন্যদিকে পিএসজি পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তি লিভারপুলকে। তবে তুলনামূলক কম শক্তির দলের বিপক্ষে খেলতে হবে বার্সাকে; শেষ আটে তাদের প্রতিপক্ষ স্বদেশী ক্লাব আতলেতিকো। সবচেয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্সেনাল। পর্তুগিজ ক্লাব লিসবনের বিপক্ষে খেলবে মিকেল আর্তেতার দল।

পিএসজি, লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, আর্সেনাল ও স্পোর্টিং লিসবন।

কোয়ার্টার ফাইনালের লাইন-আপ :

কোয়ার্টার ফাইনাল ১: পিএসজি-লিভারপুল
কোয়ার্টার ফাইনাল ২: রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ
কোয়ার্টার ফাইনাল ৩: বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ
কোয়ার্টার ফাইনাল ৪: স্পোর্টিং লিসবন-আর্সেনাল

সেমিফাইনালের লাইনআপ

সেমিফাইনাল ১: কোয়ার্টার ফাইনাল ১ বিজয়ী-কোয়ার্টার ফাইনাল ২ বিজয়ী

সেমিফাইনাল ২: কোয়ার্টার ফাইনাল ৩ বিজয়ী-কোয়ার্টার ফাইনাল ৪ বিজয়ী

কোয়ার্টার ফাইনাল ম্যাচের সূচি: প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ এপ্রিল। ফিরতি লেগ ১৪ ও ১৫ এপ্রিল।

সেমিফাইনাল ম্যাচের সূচি : প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল। ফিরতি লেগ ৫ ও ৬ মে।

ফাইনাল-- ৩০ মে, হাঙ্গেরি, বুদাপেস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়