শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইং‌লিশ ক্রিকেটার জস বাটলার এখনই ক্যারিয়ারের শেষ দেখছেন না 

স্পোর্টস ডেস্ক : জস বাটলা‌রের সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যায়নি। ৮ ইনিংসে করেছেন মোটে ৮৭ রান। অধিনায়ক হিসেবেও শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন তিনি, সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে তার দল ইংল্যান্ড। তবে বাজে এক টুর্নামেন্ট কাটলেও এখনই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছেন না এই মারকুটে ওপেনার।

সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের সঙ্গে ‘ফর দ্য লাভ অফ ক্রিকেট’ পডকাস্টে নিজের ভবিষ্যৎ ও বর্তমান মানসিক অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেছেন ৩৫ বছর বয়সী বাটলার।

নিজের পারফরম্যান্স নিয়ে বাটলার বলেন, "অবশ্যই আমার জন্য এটি একটি বাজে টুর্নামেন্ট ছিল, যা খুবই হতাশাজনক। কিন্তু গত কয়েক বছর আমি আমার ক্যারিয়ারের সেরা ক্রিকেটটাই খেলেছি। তাই আশা করছি, দ্রুতই ফর্মে ফিরতে পারব।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আবার খেলার ইচ্ছা প্রকাশ করে তিনি আরও বলেন, "আমার আবারও ইংল্যান্ডের হয়ে খেলার প্রবল ইচ্ছা আছে। তবে আমি এখন আর অধিনায়ক নই, নির্বাচকও নই। তাই সামনে কী হবে, সেটা সময়ই বলে দেবে। বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে মানসিকভাবে চাঙা হতে পরিবারের সঙ্গে ফ্রান্সের পাহাড়ে সময় কাটিয়েছেন বাটলার। ক্রিকেট থেকে এই দূরে থাকাটা তার জন্য জরুরি ছিল বলে জানান তিনি।

বাটলারের ভাষায়, "আমি ক্রিকেট থেকে অনেক দূরে ছিলাম, যা ওই সময়ের জন্য একদম উপযুক্ত ছিল। আমার ঠিক এটাই প্রয়োজন ছিল। বিশ্বকাপটা ব্যক্তিগতভাবে যেমন চেয়েছিলাম তেমন হয়নি, তাই খেলাটা থেকে কিছুটা বিরতি দরকার ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়