শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হান্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে পা‌কিস্তা‌নের আবরারকে কেনায় ভারতীয় মালিককে ধুয়ে দিলেন সু‌নিল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : দ‌্য হান্ড্রেডে লিডস ইউনাইটেডের হয়ে খেলবেন আবরার আহমেদ। পাকিস্তানি এ ক্রিকেটারকে নিলাম থেকে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি। যেটির মালিকানায় আছেন আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদ কর্তৃপক্ষ।

গুঞ্জন উঠেছিল, নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের বিবেচনা করবে না ভারতীয় মালিকানধীন ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে নানা আলোচনা-সমালোচনার পর আবরারকে কেনে লিডস। তবে এরপরই ভারতীয়দের তোপের মুখে পড়েছে দলটি। তাদের এক্স একাউন্ডটিও স্থগিত হয়ে গিয়েছিল। -- ডেই‌লি ক্রিকেট

সমালোচনায় এবার যোগ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। পাকিস্তানি ক্রিকেটারকে দেওয়া অর্থ থেকে পাওয়া কর দিয়ে তাদের সরকার অস্ত্র কিনবে বলে মন্তব্য করেছেন তিনি। এবং তিনি সেইসাথে যোগ করেছেন, ঐ অস্ত্র ভারতীয় সৈনিক ও সাধারণ মানুষের মৃত্যুর কারণ হতে পারে।

ভারতের মিড ডে পত্রিকায় এক কলামে এই ব্যাটিং কিংবদন্তি লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির এক পাকিস্তানি ক্রিকেটারকে নেওয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

তাতে অবাক হওয়ার কিছু নেই। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি মালিকেরা আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের সম্পূর্ণ উপেক্ষা করে আসছেন। একজন পাকিস্তানি খেলোয়াড়কে যে পারিশ্রমিক দেওয়া হয়, তিনি সেটা তার সরকারের কাছে আয়কর হিসেবে দেন। আর সে দেশের সরকার সেই অর্থ দিয়ে অস্ত্রশস্ত্র কেনে—যা পরোক্ষভাবে ভারতীয় সৈনিক ও সাধারণ মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এ কারণেই ভারতীয় প্রতিষ্ঠানগুলো পাকিস্তানি শিল্পী ও খেলোয়াড়দের নেয় না।

সানরাইজার্স লিডসের কোচ ড্যানিয়েল ভেট্টোরি। গাভাস্কার মনে করেন, কিউই সাবেক ক্রিকেটার হয়তো পাকিস্তানি ক্রিকেটারদের কেনার পর পরোক্ষ ক্ষতির বিষয়টি বুঝতে পারেননি, যার কারণে আবরারকে দলে নিয়েছেন। সেই সাথে তিনি দলটির মালিকের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন।

গাভাস্কার লিখেছেন, ‘পারিশ্রমিক ভারতীয় কোনো প্রতিষ্ঠান করুক বা সেই প্রতিষ্ঠানের বিদেশি সহযোগী প্রতিষ্ঠান করুক—যদি মালিক ভারতীয় হন, তবে তিনি ভারতীয়দের প্রাণহানির ক্ষেত্রে অবদান রাখছেন। বিষয়টি এতটাই সরল। 

‘দ্য হান্ড্রেড’-এর সেই দলের (সানরাইজার্স লিডস) কোচ নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি হয়তো এই সহজ সমীকরণটি বুঝতে পারেনি। সেকারণেই সে হয়তো তার দলে পাকিস্তানি ক্রিকেটার চেয়েছিল। কিন্তু মালিকের তো অবশ্যই পরিস্থিতি সম্পর্কে জানা উচিত ছিল। এটা (আবরারকে কেনা) কি ভারতীয়দের জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ?

  • সর্বশেষ
  • জনপ্রিয়