শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০১:৪২ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইগারদের সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় এবং সিরিজ নির্ধারণী ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ মার্চ) রাতে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক জয়ের জন্য খেলোয়াড়, কোচ ও ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।

বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে—ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব। বাংলাদেশ ক্রিকেট দলের এই নজরকাড়া পারফরম্যান্স পুরো জাতিকে গর্বিত করেছে।

প্রধানমন্ত্রী আরও আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের তরুণদের এই সাফল্যের জয়যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, আজ (রোববার) মিরপুর স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে পাকিস্তানের ইনিংস ২৭৯ রানে থামিয়ে দিয়ে ১১ রানের রোমাঞ্চকর জয় পায় টাইগাররা। এই জয়ের ফলে ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি ঘটেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়