শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ১২:০৫ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সিরিজ জয়ের ল‌ক্ষ্যে বাংলা‌দেশ ও পা‌কিস্তান  আজ মু‌খোমু‌খি

স্পোর্টস ডেস্ক: তিন ম‌্যাচ সি‌রি‌জের প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে বাংলা‌দেশ যেভা‌বে ল‌ড়ে‌ছি‌লো, তা‌তে ম‌নে হ‌য়ে‌ছে দ্বিতীয় ম‌্যা‌চে ধারাবা‌হিকতা বজায় রে‌খে তারা পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে সি‌রিজ জিত‌বে। ‌কিন্ত পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশ। 

প্রথম ম্যাচের দারুণ ক্রিকেট দেখা যায়নি দ্বিতীয় ওয়ানডেতে। বড় হারে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন দাঁড়িয়েছে অলিখিত ফাইনালে। সিরিজ জিততে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। পাকিস্তানের সামনেও অভিন্ন সমীকরণ।

এমন অবস্থায় আজ রোববার (১৪ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে খেলা দেখা যাবে আই স্ক্রিন অ্যাপে।

প্রথম ম্যাচে দারুণ বোলিংয়ে মাত্র ১১৪ রানেই পাকিস্তানকে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে নাহিদ রানার বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েছিল পাকিস্তানের ব্যাটাররা। ক্যারিয়ার সেরা বোলিংয়ের পাশাপাশি প্রথমবার ফাইফার তুলে নিয়েছিলেন নাহিদ। পরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটেই জয় তুলে নেয় বাংলাদেশ।

বৃষ্টিস্নাত দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ। বড় রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। পরে বৃষ্টির কারণে পাহাড়সম লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। সেই পাহাড়ে পিষ্ঠ হয়েছে বাংলাদেশ, গুটিয়ে গেছে ১১৪ রানে। হেরেছে ১২৮ রানে।

তিন ম্যাচের সিরিজ দুই ম্যাচ শেষে দাঁড়িয়েছে ১-১ সমতায়। সিরিজ জয়ের পাশাপাশি বাংলাদেশের সামনে লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা। যে কারণে টাইগারদের নজর ঘরের মাঠের সিরিজগুলোর দিকে। এটি বিবেচনায় নিলে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।

মিরপুরের উইকেট বোলিং সহায়ক—এমন সমালোচনা পুরোনো। চলমান সিরিজে অবশ্য দেখা গেছে ভিন্ন চিত্র। দুই ম্যাচেই ব্যাটিং সহায়ক উইকেটের দেখা মিলেছে। তবে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে পারেননি। এ ম্যাচে সেখান থেকে বেরিয়ে আসতে হবে তাদের।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দিয়েছেন তেমন বার্তাই। তিনি বলেন, ‘(দ্বিতীয় ম্যাচে) টপ অর্ডার রান করতে পারেনি। আমার মনে হয়, আমাদের এদিকে নজর দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়