শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৯:৩৯ সকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেয়ায় জিম্বাবু‌য়ের ক্রিকেটারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে পিসিবি  

স্পোর্টস ডেস্ক : জিম্বাবু‌য়ের ক্রিকেটার মুজারবা‌নি কে‌নো এমন কর‌লেন। পা‌কিস্তান সুপার লিগে (‌পিএসএল) খেলার জন‌্য চু‌ক্তিবদ্ধ হ‌য়ে খেল‌তে এলেন ই‌ন্ডিয়ার আই‌পিএ‌লে। আসর শুরুর ঠিক আগে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে চলেছেন জিম্বাবোয়ে পেসার ব্লেসিং মুজারবানি। টি–২০ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স ছিল জিম্বাবোয়ে পেসারের। টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়েছিলেন মুজারবানি। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া নজরকাড়া পারফরম্যান্স ছিল মুজারবানির।

প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড দলে ছিলেন মুজারবানি। কিন্তু পিএসএল থেকে তিনি নাম তুলে নিয়ে চলে আসছেন আইপিএলে। 

ঘটনা মুজারবানির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে পিসিবি। প্রসঙ্গত, পিএসএলের নিলামে দল না পাওয়া মুজারবানিকে ইসলামাবাদ ইউনাইটেড সই করিয়েছিল শামার জোসেফের পরিবর্ত হিসাবে। ১ কোটি ১০ লাখ টাকার চুক্তি হয়েছিল। ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত পিএসএলে খেলার কথা ছিল তাঁর। পরে সিদ্ধান্ত বদলে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুজারবানি। 

বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানের পরিবর্ত হিসাবে মুজারাবানিকে দলে নিতে চায় কেকেআর কর্তৃপক্ষ। এভাবে চুক্তি ভাঙায় জিম্বাবোয়ের ক্রিকেটারের উপর ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট কর্তারা।

শোনা যাচ্ছে, পিএসএল কর্তৃপক্ষ মুজারবানির উপর নিষেধাজ্ঞা চাপাতে পারে। সেক্ষেত্রে আগামী কয়েক বছর মুজারবানি পিএসএল খেলতে পারবেন না। তবে আইপিএলে খেলতে তাঁর সমস্যা হবে না। আগামী ১৭ মার্চ তাঁর কলকাতায় আসার কথা রয়েছে।

যদিও কেকেআরের তরফে এখনও সরকারিভাবে মুজারবানির নাম ঘোষণা করা হয়নি। মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ যাওয়ার পর পরিবর্ত ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করেনি কেকেআর। 

তবে মুজারবানির নাম কেকেআরের তালিকায় সবচেয়ে আগে রয়েছে। এটা ঘটনা পেস আক্রমণ নিয়ে চিন্তিত কেকেআর। মাথিসা পাথিরানা ও হর্ষিত রানা চোট পেয়ে বসে আছেন। রানা তো ছিটকে গিয়েছেন আইপিএল থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়