শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১২:০৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের ক্রিকেটার বাবর আজম হতাশ, ঘরোয়া লিগ থেকে নি‌জে‌কে সরিয়ে নিলেন

স্পোর্টস ডেস্ক : অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজমের বাংলাদেশ সিরিজে পা‌কিস্তান দলে জায়গা হয়নি । এখনও পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে না খেলা ৬ জন ক্রিকেটারকে নিয়ে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান। পিসিবির এমন সিদ্ধান্তের ব্যাখ্যায় ওয়ানডে অধিনায়ক শাহিন আফ্রিদি জানিয়েছিলেন, তরুণদের সুযোগ করে দিতেই বাবর একাদশে নেই।

শাহিন যতরকম ব্যাখ্যা দেন না কেন, দিবালোকের মতো স্পষ্ট যে, সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হাপিত্যেশের মধ্যদিয়েই গেছেন বাবর। পাকিস্তানের ভরাডুবির পেছনে অভিজ্ঞদের অপফর্ম অনেকটাই দাবি। যার কারণে, নতুন করেই ভাবতে হচ্ছে পাকিস্তানকে এবং বাবরকে। -- টি স্পোর্টস

বিশ্বকাপের আগে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাবর। তবে ফরম্যাট পরিবর্তন হতেই খোলসবন্দি হয়ে পড়েন তিনি। ফলে পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটসম্যান সিদ্ধান্ত নিয়েছেন ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলবেন না। সেখান থেকে নাম সরিয়ে নিয়েছেন তিনি।

পাকিস্তানের স্যামা টিভির খবরে বলা হয়েছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলোচনা করে জাতীয় টি–টোয়েন্টি কাপ থেকে বিরতি নিয়েছেন বাবর। মানসিকভাবে ঘুরে দাঁড়াতে কিছুদিন পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান তিনি।

জানা গেছে, নিজের ফর্ম ফিরে পেতে এবং মানসিক চাপ কমাতে তিনি জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন ও অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাবর। লক্ষ্য একটাই—আসন্ন পিএসএলের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করা। একাডেমিতে অনুশীলনের সময় তার সঙ্গে কাজ করছেন সতীর্থ ক্রিকেটার হাসান আলী ও সালমান মির্জা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়