শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১১:০৩ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ থে‌কে পাকিস্তান কতো কোটি টাকা পাচ্ছে?‌

স্পোর্টস ডেস্ক : টি–‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষ। এবার নগদ পুরস্কার দলগুলোকে ভাগ করে দেবে আইসিসি। বুধবারই বিজ্ঞপ্তি দিয়ে তারা একথা জানিয়েছে। বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য এবার প্রায় ১০৩ কোটি টাকা। যা ২০২৪ এর থেকে বেশি।

এবার দেখে নেওয়া যাক। কোন দল কত টাকা পাবে?‌

আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, চ্যাম্পিয়ন ভারত পাবে প্রায় ২৪.‌২৫ কোটি টাকা। রানার্স নিউজিল্যান্ড পাবে প্রায় ১৩.‌০৮ কোটি টাকা। সেমিফাইনালে হেরে যাওয় দুই দলের মধ্যে দক্ষিণ আফ্রিকা পাবে ৯.‌২৪ কোটি টাকা। অপর সেমিফাইনালিস্ট ইংল্যান্ড পাবে ৮.‌৯৬ কোটি টাকা। পাকিস্তান পাবে প্রায় ৪.‌৮০ কোটি টাকা।

গ্রুপ পর্ব থেকে সুপার এইটে খেলা সব দলকেই টাকা দেবে আইসিসি। এদিকে, বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলকে দেওয়া হচ্ছে ১৩১ কোটি টাকা। যা ক্রিকেটার, কোচ সহ বাকি সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। 

এদিকে, আইপিএল দরজায় কড়া নাড়ছে। চলতি মাসের শেষেই শুরু হয়ে যাবে এই ফ্রাঞ্চাইজি লিগ। তার আগেই এল বড় খবর। চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজির তরফে। 

সিএসকে সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, আইপিএলের সব ম্যাচেই খেলার সম্ভাবনা রয়েছে ধোনির। তবে মাঠে ধোনির ভূমিকা কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ তিনি উইকেটরক্ষা করবেন?‌ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট।

বিসিসিআই জানিয়েছে, ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএল। সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। টি–২০ বিশ্বকাপ খেলা ক্রিকেটাররা শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন।

২০২৬ আইপিএলে যে ধোনি খেলবেন তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে ভূমিকা নিয়ে রয়েছে প্রশ্ন। মাহিকে উইকেটরক্ষক–ব্যাটারের ভূমিকায় দেখা যাবে কিনা সেটাই বড় প্রশ্ন। ধোনির বয়সের জন্যই এই প্রশ্ন উঠছে। যদিও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ‘‌আমি যতদূর জানি ধোনি সব ম্যাচই খেলবে।’

দলে এবার এসেছেন সঞ্জু স্যামসন। তাই সম্ভবত তিনিই উইকেটকিপিং করবেন। কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ‘‌সেটা বলতে পারব না। এটা ক্রিকেট সংক্রান্ত বিষয়। দলের কোচ ও সাপোর্ট স্টাফরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ম্যানেজমেন্টের লোকেরা এই সিদ্ধান্ত নেবেন না। তাই কোচেরাই বলতে পারবেন ধোনি উইকেটরক্ষক–ব্যাটার না শুধুই ব্যাটার হিসেবে না ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়