শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১১:১০ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌বি‌সি‌বি ক্রিকেটারদের ঈদ উপহার দেবে!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত ক্রিকেটাররা। শাহিন শাহ আফ্রিদিদের মুখোমুখি হওয়ার আগে শেষ মুহুর্তের প্রস্তুতি নিচ্ছে মেহেদী হাসান মিরাজের দল। আজ বুধবার মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ঈদের ছুটিতে যাবে ক্রিকেটাররা। তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে উপহার পাবেন মুস্তাফিজুর রহমানরা। গত ঈদেও ক্রিকেটারদের ঈদ উপহার দিয়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থা।

জানা গেছে, সব মিলিয়ে ৩০ জন ক্রিকেটারকে ঈদ সামগ্রী দেবে বিসিবি। একই সঙ্গে ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের জন্যও থাকছে উপহার। শুধু ক্রিকেটার কিংবা তাদের পরিবার নয়, কোচিং স্টাফের সদস্য থেকে শুরু করে টিম বয়রাও পাবেন বিসিবি থেকে ঈদ উপহার।

লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করায়, বৈশ্বিক এই টুর্নামেন্টে লিটন দাসরা ছিল দর্শকের ভূমিকায়। সব মিলিয়ে লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা।

এদিকে, সবশেষ ওয়ানডে বাংলাদেশ খেলেছিল গত বছরের অক্টোবরে। এরপর আর কোনো ওয়ানডে খেলেনি টাইগাররা। সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়