শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইং‌লিশ লি‌গে ক‌ষ্টের জয় লিভারপুলের 

স্পোর্টস ডেস্ক : জয় পে‌তে অ‌নেক লড়াই কর‌তে হ‌লো লিভারপুল‌কে। দল‌টি ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য করলো। বিরতির পর মিলল গোলের দেখা। সেটিই গড়ে দিল ব্যবধান।সান্ডারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ পর জয়ের পথে ফিরল আর্না স্লটের দল।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে লিভারপুল। গোলটি করেছেন অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক।

লিগে সবশেষ আট ম্যাচে কেবল দ্বিতীয় জয় পেল শিরোপাধারীরা। গত রাউন্ডে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা।

২৬ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে লিভারপুল। ৩৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে সান্ডারল্যান্ড।

আরেক ম্যাচে ফুলহ্যামকে ৩-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, একটি ম্যাচ কম খেলেছে তারা।

লিগে সাম্প্রতিক সময়ে ভীষণ অধারাবাহিক লিভারপুল ৩৩তম মিনিটে এগিয়ে যেতে পারত, কিন্তু ফ্লোহিয়ান ভিয়েৎসের শট পোস্টে লাগে। চার মিনিট পর বক্সে প্রতিপক্ষের ভুলে হেড করেন অরক্ষিত এই জার্মান এটাকিং মিডফিল্ডার, তবে আটকে দেন গোলরক্ষক।

চাপ ধরে রেখে ৬১তম মিনিটে গোলের দেখা পায় লিভারপুল। মোহামেদ সালাহর কর্নারে ফন ডাইকের হেড গোলমুখে প্রতিপক্ষের খেলোয়াড়ের মাথায় লেগে জালে জড়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়