শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ম‌্যান‌চেস্টার ইউনাইটেডে সপ্তাহে সাড়ে ৮ কোটি বেতন রুনিপুত্রের

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমির প্রতিভাবান ফরোয়ার্ড কাই রুনিকে ঘিরে সম্প্রতি আলোচনার ঝড় ওঠে। ইংল্যান্ড ও ইউনাইটেড কিংবদন্তি ওয়েন রুনির ১৬ বছর বয়সী পুত্রকে নাকি বিপুল অঙ্কের চুক্তির প্রস্তাব দিয়েছে ক্লাব—এমন খবর প্রকাশিত হয় একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যমে। তবে সেই প্রতিবেদনের সত্যতা নিয়ে এবার নিজেই প্রতিক্রিয়া জানিয়েছেন কাই রুনি।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানসহ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, রুনিকে প্রথমে এক বছরের স্কলারশিপ চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, যা পরবর্তীতে তিন বছরের পেশাদার চুক্তিতে রূপ নিতে পারে। 

প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য সেই চুক্তির সাপ্তাহিক মূল্য প্রায় ৫০ হাজার পাউন্ড, সঙ্গে থাকবে বার্ষিক সাইনিং ফি। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে কোটি টাকা। যদিও ওই প্রস্তাব তখনও রুনি পরিবার গ্রহণ করেনি বলে উল্লেখ করা হয়েছিল। --- টি স্পোর্টস

এই খবর দ্রুত ছড়িয়ে পড়লেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি কার্যত উড়িয়ে দিয়েছেন কাই রুনি নিজেই। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, 'মেইলের কথা শুনো না।' সঙ্গে ছিল কয়েকটি হাসির ইমোজি। কাইয়ের এই সংক্ষিপ্ত মন্তব্যকে সংবাদগুলোর প্রতি সরাসরি অস্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে।

ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে কাই রুনির যাত্রা শুরু হয় মাত্র ১১ বছর বয়সে। বয়সভিত্তিক দলগুলোতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের সুবাদে দ্রুতই নজর কাড়েন তিনি। গত মাসে ডার্বি কাউন্টির বিপক্ষে এফএ ইয়ুথ কাপের ম্যাচে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ওল্ড ট্রাফোর্ডে অভিষেক হয় তাঁর, যা তরুণ ফরোয়ার্ডের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

কাই রুনির প্রতি ইউনাইটেডের আগ্রহ থাকলে তা নতুন কিছু নয়। কারণ তাঁর বাবা ওয়েন রুনি ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইউনাইটেডের জার্সিতে ৫৫৯ ম্যাচে ২৫৩ গোল করেন তিনি। জাতীয় দল ইংল্যান্ডের হয়েও দীর্ঘদিন সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ছিল তাঁর দখলে—১২০ ম্যাচে ৫৩ গোল। যদিও ২০২৩ সালে সেই রেকর্ড ভাঙেন বর্তমান অধিনায়ক হ্যারি কেইন।

কাই রুনি বর্তমানে ইউনাইটেডের যে নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলারদের অংশ, তাদের মধ্যে আরও কয়েকজন পরিচিত নাম রয়েছেন। এই দলে আছেন জেসি ক্যারিক, যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন কোচ ও ক্লাব লিজেন্ড মাইকেল ক্যারিকের ছেলে। পাশাপাশি ড্যারেন ফ্লেচারের যমজ ছেলে জ্যাক ও টাইলার ফ্লেচারও ইতিমধ্যে সিনিয়র সেটআপে জায়গা করে নেওয়ার পথে এগোচ্ছেন।

এ ছাড়া আর্সেনাল থেকে যোগ দেওয়া ১৯ বছর বয়সী ডিফেন্ডার আয়ডেন হেভেন চলতি মৌসুমে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি এখন পর্যন্ত ১৮টি ম্যাচ খেলেছেন প্রথম দলে। তরুণ উইঙ্গার শিয়া লেসিও এই মৌসুমে সিনিয়র দলে সুযোগ পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়