শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

রোনালদো নেই, তারপ‌রেও জয় পেলো আল নাসর

স্পোর্টস ডেস্ক : বড় তারকার অনুপ‌স্থি‌তি‌তে জয় পে‌তে একটু কষ্টই হ‌য়ে‌ছে আল নাস‌রের। বলতে গে‌লে অ‌নেক চড়াই উতরাই পে‌রি‌য়ে এ জয় পে‌য়ে‌ছে তারা। সৌদি প্রো লিগে রোনালদোর অনুপস্থিতিতে আল রিয়াদকে ১-০ গোলে হারিয়েছে আল নাসর। একমাত্র গোলটি করেছেন সাদিও মানে।

রোনালদোকে ছাড়াই স্কোয়াড সাজান কোচ জর্জ জেসুস। সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন আবদুর রহমান ঘারিব। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর।

আল রিয়াদের ওপর প্রভাব বিস্তার করে ১৪ মিনিটে দারুণ আক্রমণ করেন মানে। কিন্তু দৃঢ়তা দেখান আল রিয়াদের গোলকিপার মিলান বরিয়ান। কিছুক্ষণ পর ফেলিক্সের দূরপাল্লার শটের প্রচেষ্টাও যায় বিফলে।

ম্যাচের ৪০তম মিনিটে ভাঙে ডেডলক। বক্সের মাঝখান থেকে দুর্দান্ত ফিনিশে জাল খুঁজে নেন মানে। এই গোলে এগিয়ে যাওয়ার পাশাপাশি পেয়ে যায় জয়ের দেখাও। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে আল রিয়াদ। শেষ দিকে একাধিক সুযোগও তৈরি হয়। কিন্তু লাভ হয়নি।

এদিকে টানা ৫ ম্যাচে জয় পেল আল নাসর। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল হিলাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়