শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এল আর বাদল: সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় মুখোমুখি হয়ে ভারত ও বাংলাদেশ। ক্রিকেটে যেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে লড়াই, সেখান ফুটবলে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নারী ফুটবলাররা।  

ম্যাচের শুরুটা দাপুটে করেছে বাংলাদেশে নারীরা। ভারতকে চাপে রেখে প্রথমার্ধেই আদায় করে নেয় দুই গোল। দ্বিতীয় হাফে আর গোল না হলে, ২-০ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে অবস্থান করছে।

ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অর্পিতা বিশ্বাস। ওই গোলে এগিয়ে গিয়ে ম্যাচে নিজের আধিপত্যের জানান দেয় লাল-সবুজের মেয়েরা।

অর্পিতার গোলে অনুপ্রাণিত হয়ে ৪০ মিনিটে ব্যবধান বাড়ান আলপি আক্তার। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় হাফে গোলের চেষ্টা করেও সাফল্য পায়নি বাংলাদেশ।

উল্লেখ্য, চার দেশের এই টুর্নামেন্ট শুরু হয়েছে ৩১ জানুয়ারি। প্রথম দিন বাংলাদেশ ১২-০ গোলে হারিয়েছে ভুটানকে এবং ভারত ১-০ গোলে হারিয়েছে নেপালকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়