শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১১:৫৫ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

৪-০ গো‌লের জ‌য়ে ইন্টার মায়ামি উঠলো সেমিফাইনালে, মে‌সির জোড়া গোল

স্পোর্টস ডেস্ক : এমএলএস টুর্না‌মে‌ন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নাশভিলেকে ৪-০ গোলে হারানোর ম্যাচে মেসি জোড়া গোল ও অ্যাসিস্ট করেছেন। মায়ামি প্রথমবারের মতো উঠেছে এমএলএসের প্লেঅফের সেমিফাইনালে। গত মৌসুমে বাদ পড়েছিল প্রথম রাউন্ড থেকে, আর ২০২৩ মৌসুমে তো প্লেঅফে উঠাই হয়নি।

সেমিফাইনালে মায়ামি খেলবে এফসি সিনসিনাটির বিপক্ষে। ২২ কিংবা ২৩ নভেম্বর ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইস্টার্ন কনফারেন্সের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও নিউইর্য়ক সিটি। -- সময়‌নিউজ

শেষ গোলে অ্যাসিস্ট দিয়ে মেসি ব্যক্তিগত একটি রেকর্ড গড়েছেন। পেশাদার ক্যারিয়ারে ৪০০ অ্যাসিস্টের মাইলফলকে পৌঁছলেন তিনি। একটিভ খেলোয়াড়দের মধ্যে তার চেয়ে বেশি আর কারো অ্যাসিস্ট নেই। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সর্বোচ্চ ৪০৪ অ্যাসিস্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদের প্রয়াত ফুটবলার ফেরেঙ্ক পুসকাস।

চেজ স্টেডিয়ামে ১০ মিনিটের মাথায় মেসি গোলটি করেছিলেন প্রতিপক্ষের পাস থেকে বল পেয়ে। পরের গোলটিও তার, ৩৯ মিনিটে লম্বা করে বল উড়িয়ে মেরেছিলেন জর্দি আলবা। নাশভিলের এক খেলোয়াড় বল ছুঁতে ব্যর্থ হলে পেয়ে যান মাতেও সিলভেতি। ডি বক্সে ঢুকে ফাঁকা দিয়ে এগিয়ে আসা মেসির দিকে বল বাড়িয়ে দেন, গোলরক্ষক এগিয়ে যাওয়ায় অনায়াসে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।

তৃতীয় গোলটি করেন তাদেও অ্যালেন্দে। অ্যালেন্দেকে পরের গোলে অ্যাসিস্ট করে রেকর্ড গড়েন মেসি। অনেকটা মাঝমাঠ থেকে ফাঁকা দিয়ে বল বাড়িয়ে দেন তিনি, অ্যালেন্দে গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপ করে জোড়া গোল পূর্ণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়