শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১২:৪১ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক :  মে‌সি থাক‌লেও দ‌লে নেই অ‌নেক সি‌ন্রি খে‌লোয়াড়। এমন‌কি গোলরক্ষক মা‌র্টিনেজ‌কেও রাখা হয়‌নি। বলা যায়, বছরের শেষ সফর অর্থাৎ নভেম্বর উইন্ডোর জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তরুণ গোলরক্ষকদের সুযোগ দিতে এ সফরে বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজকে।

লিওনেল মেসি থাকলেও স্কোয়াডে নেই পারেদেস-মন্টিয়েল-রিভেরো-আকুনাদের মতো ফুটবলাররা। ১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলোর সাথে ম্যাচ খেলার চেয়ে এই ফুটবলারদের স্থানীয় লিগের প্রতি গুরুত্ব থেকেই এ সিদ্ধান্ত। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় ক্লাবগুলো যাতে ক্ষতির সম্মুখীন না হয় সে জন্য নেয়া হয় এই সিদ্ধান্ত। 

স্কালোনির দল ঘোষণার কয়েক ঘণ্টা আগেই চমক দেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। এক ঘোষণায় তিনি জানান, তার ও স্কালোনির সিদ্ধান্ত অনুযায়ী দেশের লিগে খেলা কোনো খেলোয়াড়কে এবার দলে নেয়া হবে না, যাতে ক্লাবগুলোর ক্ষতি না হয়। এই সিদ্ধান্তও স্কালোনিকে দলে নতুনত্ব আনার ব্যাপারে প্রভাবিত করেছে।

এদিকে ২৪ সদস্যের দলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন পানিচেল্লি, ‍জিয়ানলুকা এবং পেরোনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়