শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০১:০৪ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমাঞ্চকর জয়ে রিয়ালকে হটিয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় জিরোনার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ইনজুরির থাবায় বিধ্বস্ত কাতালানরা প্রায় পয়েন্ট খোয়াতে বসেছিল, তবে রোনাল্ড আরাহোর যোগ করা সময়ের গোলে ২-১ ব্যবধানে জয় পায় হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা।

শনিবার (১৮ অক্টোবর) ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচের ১৩তম মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে পেদ্রি গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি বার্সা। এর পর দুর্দান্ত কিকে গোল করে দলকে সমতায় ফেরান অ্যাক্সেল উইটসেল।

প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না। পুরো ম্যাচে ২৪টি শট নেওয়া বার্সার লক্ষ্য বরাবর ছিল মাত্র ৬টি।

চোটের কারণে রাফিনিয়া, লেওয়ানডস্কি, গাবি, দানি ওলমো, টের স্টেগেন, গার্সিয়ার মতো তারকারা ছিল না। তবে ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই ৯০তম মিনিটে নাটকীয় মোড় নেয় খেলা। বদলি হিসেবে ৮২তম মিনিটে মাঠে নামা রোনাল্ড আরাহো গোল করে জয় নিশ্চিত করেন বার্সেলোনার।

এই জয়ে ৯ ম্যাচে ৭ জয় ও ২২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়