শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সবার আগে ইউ‌রোপ থে‌কে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক :  নব্বই মি‌নিটই ইংল‌্যা‌ন্ডের এক‌চে‌টিয়া দাপট। তা‌দের শাড়াশী আক্রম‌ণে দিশাহারা লাত‌ভিয়া। ফ‌লে অনায়াস জয় পায় ইংল‌্যান্ড। মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে বিশ্বকাপ বাছাইয়ের ‘কে’ গ্রুপের ম্যাচে লাতভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। জোড়া গোল করেছেন হ্যারি কেইন। এছাড়া ১টি করে গোল করেছেন অ্যান্থোনি গর্ডন ও এবেরেচি ইজে। অন্যটি আত্মঘাতী গোল।

টানা ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করলো ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট। এ নিয়ে টানা আট বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিলো ইংলিশরা।

প্রতিপক্ষের মাঠে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের ম্যাচে একক আধিপত্য ছিল ইংল্যান্ডে। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় টমাস টুখেলের শিষ্যরা। এর মধ্যে ৭টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে ৬ শট নিয়ে মাত্র ১টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল লাতভিয়া। তবে কোনো গোলের দেখা পায়নি তারা।

এদিন ম্যাচ শুরুর ২৬তম মিনিটে ইংল্যান্ডকে লিড এনে দিয়েছিলেন গর্ডন। জন স্টোনসের থেকে বল দখলে নিয়ে লাতভিয়ার জালে জড়া তিনি। এরপর ৪৪তম ও যোগ করা তৃতীয় মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন কেইন। 

বিরতির পর ৫৮তম মিনিটে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনে লাতভিয়া। নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান বড় করেন ডিফেন্ডার ম্যাকসিমস টনিসেভস। ৮৬তম মিনিটে তাদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ইজে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়