শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামজাকে নিয়ে এবার কী বললেন হংকং কোচ

ঢাকায় সংবাদ সম্মেলনে হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউডের কাছে একজন জানতে চেয়েছিলেন, আপনার দলে হামজা চৌধুরী থাকলে কোথায় খেলাতেন? জবাবে যেন ‘মাইন্ড গেম’ খেলতে চেয়েছিলেন ব্রিটিশ কোচ। সরাসরি বলেছেন, ‘অন দ্য বেঞ্চ’। তবে এবার এশিয়ান কাপের বাছাইয়ে ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে সোমবার হংকংয়ে হামজাকে নিয়ে অন্য কথা বলেছেন ওয়েস্টউড।

এক প্রশ্নের উত্তরে হংকং কোচ বলেছেন, ‘না, আমি আমার মত বদলাইনি। যখন কথাটা বলেছিলাম, তখন হাসছিলাম। আমি নিশ্চিত, সেও কিছু কথা বলেছিল, হাসতে হাসতেই। আমাদের মধ্যে ইংলিশ রসবোধ আছে, একটু বুদ্ধিদীপ্ত ঠাট্টাও থাকে, স্পষ্টই বোঝা যাচ্ছিল যে কথাটা মজা করেই বলা হয়েছিল।’

এরপরই হামজাকে নিয়ে যোগ করলেন এভাবে, ‘সে দারুণ এক খেলোয়াড়। আমি তাকে পাবো (কোচিংয়ে) কিনা জানি না। আমি কখনও তার সঙ্গে অনুশীলন করিনি, তাকে অনুশীলন করতে দেখিনি, তার ক্যারেক্টার কেমন তাও জানি না। দল নির্বাচনের সময় অনেক বিষয় বিবেচনা করতে হয়। শুধু দক্ষতা দেখেই কাউকে দলে নেওয়া হয় না, যদিও ওর দক্ষতা রয়েছে। পুরো ব্যাপারটা মিলিয়ে দেখতে হয়। তবে এটা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সে উঁচুমানের খেলোয়াড়। সে সর্বোচ্চ পর্যায়ে খেলে, আর আমাদের অনেক খেলোয়াড়ই সেই পর্যায়ে খেলতে চায়।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়