শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌বি‌সি‌বির নির্বাচন সোমবার, ক্রীড়া উপদেষ্টা খেলাধুলার জন‌্য পর্যাপ্ত সময় ব‌্যয় ক‌রেন: বুলবুল

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচ‌নের মধ‌্যদি‌য়ে অ‌নেক আ‌লোচনা সমা‌লোচনার অবসান ঘট‌তে যা‌চ্ছে সোমবার (৬ অ‌ক্টোবর)। একদিন আগেও দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার নির্বাচন নিয়ে বিতর্ক থামছেই না। নির্বাচন পেছানোসহ তিন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছে ঢাকার ক্লাবগুলো।

বিসিবি নির্বাচনের কার্যক্রম শুরু থেকেই আলোচনায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার বিরুদ্ধে একটা পক্ষের  অভিযোগ, পছন্দের প্রার্থীকে জেতাতে অযাচিত হস্তক্ষেপ করেছেন। তবে সেসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

রোববার বিসিবিতে তার শেষ কার্যদিবস শেষে সাংবাদিকদের বুলবুল বলেন, ক্রীড়া উপদেষ্টা আমাকে সব সময় সহযোগিতা করেছেন। আমি তাকে কয়েকটা ব্যাপারে ধন্যবাদ দিতে চাই। 

তিনি মন্ত্রী পদমর্যাদার মানুষ। রাত-বিরাতে বিভিন্ন জায়গায় গিয়েছেন, যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয়। আর আমার কাছে ইনফ্লুয়েন্স কিছুই মনে হয়নি।

ফারুক আহমেদের পরিবর্তে স্বল্প সময়ের জন্য বিসিবি সভাপতি হন বুলবুল। এই সময়ে বেশ ভালো কাজ করেছেন বলে দাবি তার। ক্রিকেটের উন্নয়নে তাকে ভোট দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বুলবুল।

তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার চালিয়ে (কাজ করা) যাওয়া উচিত। আমাকে যারা ভোট দিবেন বা দিবেন না, যারা মনে করেন আমি যথেষ্ট ভালো নই, আমি চলে যেতে আগ্রহী। যেকোনো সময়। একইভাবে আমার একটাই লক্ষ্য—বাংলাদেশ ক্রিকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়