শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামল টাইগাররা

৩ ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্যে হেরেছে টাইগার অধিনায়ক জাকের আলী অনিক। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। তাই আগে বোলিং শুরু করবে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত নয়টায়।

আফগানিস্তান সিরিজটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সবশেষ ম্যাচের স্মৃতিও কথা বলছে তাদের হয়ে। এশিয়া কাপের গ্রুপ পর্বে রশিদ খানের দলকে হারায় বাংলাদেশ। আফগানরা চেষ্টা করবে সাম্প্রতিক হারের প্রতিশোধ নিতে। বাংলাদেশের লক্ষ্য থাকবে জয় দিয়ে শুরু করে সিরিজ জিতে নেওয়া। 

টি-টোয়েন্টির অতীত সমীকরণে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান। দুই দল অতীতে ১৩ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ৭টিতে জয় পায় আফগানরা। আর ৬টিতে জয় পায় বাংলাদেশ।

এই সিরিজ উভয় দলের জন্যই বিশ্বকাপ প্রস্তুতির অংশ। যেখানে জয়-পরাজয়ের পাশাপাশি দল সমন্বয়ের বিষয়টিও গুরুত্ব পাবে। বাংলাদেশ দলের ব্যাটিং লাইনটা নতুন করে দেখার আছে। এদিকে এশিয়া কাপের গ্রুপ পর্বে বাদ পড়ায় রশিদ খানরা বিশ্রাম নিয়ে সতেজ হয়ে ফিরেছেন। জাকেররা সেখানে লম্বা সময় আমিরাতে। মরুর বৈরী পরিবেশে লম্বা সময় ধরে থাকায় কিছুটা একঘেয়ে লাগতে পারে। তবে ওসব ঝেরে নতুন উন্মাদনায় মাঠে নামতে হবে টাইগারদের। কারণ, টি২০ সিরিজে জয়-পরাজয়ের প্রভাব ওয়ানডে সিরিজে থাকবে। এ ছাড়া দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠেয় তিন ম্যাচ টি২০ সিরিজেও ভালো করার পাথেয় হিসেবে কাজ করবে শারজাহর সিরিজটি। 

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক, উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইস রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবি, শরফুদ্দিন আশরাফ, নূর মোহাম্মদ, মোহাম্মদ ইসহাক, ফরিদ আহমেদ। সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়