শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌নেপা‌লের কা‌ছে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) ২০২৫-২৬ মৌসুমের পুরুষদের আন্তর্জাতিক রিটেইনার চুক্তির তালিকায় বড় পরিবর্তন এনেছে। বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটারকে চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে। 

ওয়েস্ট ইন্ডিজের সাবেক টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট, জশুয়া দা সিলভা ও কাভেম হজকে বাদ দিয়ে জাস্টিন গ্রিভস, শেরফান রাদারফোর্ড ও জোমেল ওয়ারিকানকে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। -- সময়‌নিউজ

পুরুষদের রিটেইনার চুক্তিতে রয়ে গেছেন শাই হোপ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোতি ও জেইডেন সিলস। সিডব্লিউআই-এর ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্ব জানান, বর্তমান পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাথায় রেখেই এসব চুক্তি প্রদান করা হয়েছে।

এদিকে জুয়েল অ্যান্ড্রু, জেডিয়াহ ব্লেডস ও জোহান লেইন পেয়েছেন স্টার্টার চুক্তি। পাশাপাশি ১৫ জন পুরুষ ও ১৪ জন নারী ক্রিকেটারকে একাডেমী চুক্তি প্রদান করা হয়েছে। নতুন চুক্তি কার্যকর হবে ১ অক্টোবর ২০২৫ থেকে।

ওয়েস্ট ইন্ডিজের ২০২৫-২৬ পুরুষদের চুক্তিতে যারা আছেন
সিনিয়র পুরুষ ক্রিকেটাররা: অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, রস্টন চেইজ, জাস্টিন গ্রিভস, শাই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, জোমেল ওয়ারিকান।

স্টার্টার চুক্তি: জুয়েল অ্যান্ড্রু, জেডিয়াহ ব্লেডস, জোহান লেইন।

পুরুষদের অ্যাকাডেমি চুক্তি: আখিম অগাস্ট, রায়ান বান্ডু, জেডিয়াহ ব্লেডস, রিভালদো ক্লার্ক, মাভেন্দ্র দিনদিয়াল, জিওভান্তে ডেপেইজা, নাথান এডওয়ার্ড, দামেল ইভলিন, আমারি গুডরিজ, মবেকি জোসেফ, জোহান লেইন, জিশান মোতারা, কেলভিন পিটম্যান, রেনিকো স্মিথ, কার্লন টাকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়