শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আইচ মোল্লা ও সাদমানের ঝ‌ড়ো ব‌্যা‌টিং‌য়ে দ্বিতীয় জয় পে‌লো ঢাকা মেট্রো

স্পোর্টস ডেস্ক : সাদমান ইসলাম এবং আইচ মোল্লার ঝড়ো ব্যাটিং এবং আবু হায়দার রনি ও শহিদুল ইসলামদের অসাধারণ বোলিংয়ে সিলেটকে ২৩ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। মৌসুমে এটি ঢাকা মেট্রোর দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলে দলটি তিন নম্বরে।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে মেট্রো। ওপেনিং জুটিতে ৪৫ রান তোলে দলটি। যদিও বেশি ভালো করতে পারেননি মাহফিজুল ইসলাম রবিন। ২৩ বলে ১৮ রান করে নাবিল সামাদের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন তিনি। -- ক্রিক‌ফ্রেঞ্জি

এক ওভার পর নাইম শেখকে ফেরান আসাদুল্লাহ আল গালিব। ব্যাকফুটে পাঞ্চ করতে গিয়ে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়ে বিদায় নেন নাইম। মেট্রোর অধিনায়ক ফেরার আগে করেন ৩২ বলে ৩৬ রান।

তারপর ১০১ রানের জুটি গড়েন সাদমান ও আইচ। দুই উইকেটে ৬০ রান থেকে দলকে ১৬১ রানে নিয়ে যান এই দুজন। ৩৩ বলে দুটি চার ও ছয়টি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন আইচ।

তবে ভাগ্য খারাপ সাদমানের। হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। ৩২ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪৯ রান করে ১৯.৪ ওভারে বিদায় নেন সাদমান। ইবাদত হোসেনের বলে লফটেড শট খেলতে গিয়ে লং অফে ধরা পড়েন তিনি।

মেট্রো থামে তিন উইকেটে ১৬১ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সিলেট। ৫৬ রানের মধ্যে দলটির দুই ওপেনারকে বিদায় করেন শহিদুল। তার বলে ড্রাইভ করতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়ে ফিরে যান মুবিন আহমেদ দিশান (১৬)।

জাকির হাসান কাট করতে গিয়ে দেরি করে ক্যাচ দেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে। দলীয় ১০০ রান তোলার আগে আরো দুই উইকেট হারায় দলটি। আইচের শর্ট ডেলিভারি লং অফে ওড়াতে গিয়ে ফিরে যান ২৩ বলে ২৪ রান করা খালিদ হাসান।

মারুফ মৃধার বলে একইভাবে মারতে গিয়ে ফিরে যান অমিত হাসানও। তিনি করেন ১৬ বলে ২৪ রান। এরপর আর সুবিধা করতে পারেনি দলটি। আসাদুল্লাহ ১৪ বলে ২৩ এবং রেজাউর রহমান রাজা ১১ বলে ১৭ রান করে ফিরে যান।

সিলেটের ইনিংস থামে ৯ উইকেটে ১৩৮ রান করে। ২৪ রান খরচায় তিন উইকেট নেন শহিদুল। দুটি করে উইকেট নেন আবু হায়দার এবং মারুফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়