শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানিদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দি‌বে না পিসিবি

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তা‌নি ক্রিকেটাররা আর কো‌নো বি‌দে‌শি লি‌গে খেল‌তে পার‌বে না। গত ২৯ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুমায়ের আহমদ সৈয়দ খেলোয়াড় ও তাঁদের প্রতিনিধিদের এ সিদ্ধান্ত জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'পিসিবি চেয়ারম্যানের অনুমোদনক্রমে, বিদেশি লিগ ও অন্যান্য দেশের টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের প্রদত্ত সব এনওসি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হলো।

এই সিদ্ধান্ত নেয়ার কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি বোর্ড। তবে এই সিদ্ধান্তটি এলো দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পাকিস্তান অল্প ব্যবধানে হেরে যাওয়ার পর।

এদিকে পাকিস্তানের প্রধান প্রথম শ্রেণির প্রতিযোগিতা 'কায়েদ-ই-আজম ট্রফি' আগামী অক্টোবর থেকে শুরু হবে। এটি আগে ২২ সেপ্টেম্বর শুরুর কথা থাকলেও পেছানো হয়েছিল।

এই স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে বা ছাড় দেয়া হবে কিনা তা এখনও পরিষ্কার নয়। এই সিদ্ধান্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন আফ্রিদি। তারা প্রত্যেকেই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া 'বিগ ব্যাশ লিগ (বিবিএল-১৫)'-এ খেলার জন্য চুক্তিবদ্ধ ছিলেন।

এছাড়া নাসিম শাহ, সাইম আইয়ুব ও ফখর জামানসহ ১৮ জন পাকিস্তানি ক্রিকেটার 'আইএলটি২০' নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন, যা আগামী ১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

বিগ ব্যাশ লিগের ১৫তম আসরের ফিক্সচার এর মধ্যেই ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত টুর্নামেন্টে ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স, যে ম্যাচ দিয়ে পাকিস্তানি তারকা ব্যাটার বাবর আজম প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে নামবেন। সিডনি সিক্সার্সের হয়ে খেলার কথা ছিল তার, যা এখন অনিশ্চয়তায় পড়ে গেল।

অন্যদিকে পেসার শাহীন আফ্রিদিকে ব্রিসবেন হিট প্লাটিনাম পিকে দলে নিয়েছে, উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের খেলার কথা মেলবোর্ন রেনিগেডসে, আর পেসার হারিস রউফকে ধরে রেখেছে মেলবোর্ন স্টারস।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অলরাউন্ডার 'হাসান খান আবারও রেনিগেডসে ফিরছেন, পাকিস্তানের টি-টোয়েন্টি দলের ভাইস-ক্যাপ্টেন লেগস্পিনার শাদাব খানের খেলার কথা সিডনি থান্ডারের হয়ে।
 
এছাড়া পেসার হাসান আলিকে দলে নিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।

এ সিদ্ধান্ত পাকিস্তানি খেলোয়াড়দের বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশগ্রহণের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়