শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবির নির্বাচনে প্রার্থী হ‌তে মনোনয়ন কিনলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : বিসিবি নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালক পদে প্রার্থী হওয়ার জন্য ২৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন নেন তামিম। 

মনোনয়ন নেওয়ার জন্য অবশ্য সরাসরি উপস্থিত ছিলেন না তামিম। তার পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেন রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান।

তামিম ছাড়াও এদিন মনোনয়ন নিয়েছেন পরিচালক পদের কয়েকজন প্রার্থী। দিনের শুরুতে পরিচালক পদে নির্বাচনের জন্য ফর্ম সংগ্রহ করেন ক্যাটাগরি বি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নাজমুল ইসলাম। ক্যাটাগরি সি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। একই ক্যাটাগরি থেকে ফর্ম তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল।

গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন এই ক্যাটাগরিতে থাকা ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। এছাড়া এনএসসি থেকে মনোনীত হবেন দুজন পরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়