শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪১ সকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের অভিযোগের পর আইসিসির আদালতে হাজিরা ভার‌তের অ‌ধিনায়ক সূর্যের, শাস্তি কি হবে?

স্পোর্টস ডেস্ক : হাজিরা দিলেন সূর্যকুমার যাদব। করমর্দন বিতর্কের পর সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ করেছিল পাকিস্তান। সেই ঘটনায় আইসিসি-র শুনানিতে হাজিরা দিলেন ভারত অধিনায়ক। শুক্রবার হবে তার রায়ঘোষণা। অর্থাৎ, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগেই জানা যাবে যে সূর্যের কোনও শাস্তি হবে কি না। --- আনন্দবাজার

জানা গিয়েছে, আইসিসি-র ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিয়েছেন সূর্য। তাঁর নিজের যা বলার ছিল তা বলেছেন ভারত অধিনায়ক। এ বার বাকিটা রিচার্ডসনের হাতে। সূর্যের পর এ বার পাকিস্তানের পেসার হ্যারিস রউফ ও ব্যাটার সাহিবজ়াদা ফারহানও রিচার্ডসনের সামনে হাজিরা দেবেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সুপার ফোরের ম্যাচে রউফ এবং ফারহানের উচ্ছ্বাসপ্রকাশের ধরনের বিরোধিতা করে আইসিসি-কে ই-মেল করেছিল বিসিসিআই। 

অর্ধশতরানের পর ফারহানের ‘একে৪৭ সেলিব্রেশন’ এবং রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’-এর বিরোধিতা করে অভিযোগ জানানো হয়েছিল। পাকিস্তানের দুই ক্রিকেটার যদি অভিযোগ অস্বীকার করেন তা হলে শুনানি হবে। সেখানে আইসিসি-র এলিট প্যানেলের রেফারি রিচার্ডসনের প্রশ্নের মুখে পড়তে হবে তাঁদের।

পাল্টা হিসাবে পাকিস্তান অভিযোগ জানিয়েছিল সূর্যকুমারের বিরুদ্ধে। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর সেই জয় পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহতদের উৎসর্গ করেছিলেন ভারতের অধিনায়ক। কুর্নিশ করেছিলেন ভারতের সশস্ত্র বাহিনীকে। পিসিবি-র মতে, রাজনৈতিক মন্তব্য করেছেন সূর্য। তাঁকে শাস্তি দেওয়ার আবেদন করা হয়েছিল। 

সূর্য নিজের ‘ভুল’ স্বীকার করলে শাস্তির মাত্রা ঠিক করবেন তিনিই। না হলে শুনানি হবে। ক্রিকেটীয় সংস্কৃতির বিরোধী কাজ করার কারণে সূর্যকে নির্বাসিত করা হতে পারে। এখন দেখার, রিচার্ডসন এই বিষয়ে কী সিদ্ধান্ত নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়