শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিটনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল: জাকের আলী

ভারতের বিপক্ষে ম্যাচের আগে সোমবার অনুশীলনে এসে নিজের সহজাত ব্যাটিংই করছিলেন লিটন দাস। হঠাৎ করেই সাইড স্ট্রেইনে চোট পান।

ব্যাটিং থামিয়ে সামলে ওঠার চেষ্টা করলেও সেটা পারেননি। পরবর্তীতে ফিজিও বায়েজিদুল ইসলাম এসে তাকে ব্যাটিং নেটের বাইরে নিয়ে যান লিটনকে এবং প্রাথমিক চিকিৎসা দেন।

চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি লিটন। তার চোট কতটা গুরুতর, নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত নয় পাকিস্তানের বিপক্ষে আজ অঘোষিত সেমিফাইনালে খেলাও।

তবে লিটনের বদলে ভারতের বিপক্ষে দলকে নেতৃত্ব দেওয়া জাকের জানালেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে।

লিটনের চোটের অবস্থা জানিয়ে জাকের বলেছেন, 'উনি রিকভারিতে আছেন। তো অবশ্যই আমরা কালকের (বৃহস্পতিবার) ম্যাচ পর্যন্ত আমরা উনার জন্য অপেক্ষা করব। যেহেতু একটু ইনজুরি আছে, তো অবশ্যই উনি শেষ পর্যন্ত চেষ্টা করবেন।'সূত্র: জাগো নিউস ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়