শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫০ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে রইলো পাকিস্তান

এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে থাকলো পাকিস্তান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। তাদের পেসারদের দাপটে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৩৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল পাকিস্তানের বোলাররা। শাহিন শাহ আফ্রিদি ইনিংসের দ্বিতীয় বলেই কুশল মেন্ডিসকে শূন্য রানে ফিরিয়ে শুরুটা করেন দারুণভাবে। এরপর একে একে ফিরে যান পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকা। মাত্র ৫৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।

তবে একপ্রান্ত আগলে রেখে হাল ধরেন কামিন্দু মেন্ডিস। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াই করার মতো স্কোর গড়ে শ্রীলঙ্কা। ৩৭ বলে ফিফটি তুলে নিয়ে দলকে বিপর্যয় কাটাতে সাহায্য করেন তিনি।

শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৮ উইকেটে ১৩৩ রানে থামে। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন শাহিন শাহ আফ্রিদি। মাত্র ২৮ রানে নেন ৩ উইকেট। হুসাইন তালাত নেন ২ উইকেট ১৮ রানে, আর হারিস রউফও ৩৭ রানে তুলে নেন ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানও কিছুটা চাপে পড়লেও ধৈর্য্য ধরে খেলেন মিডল অর্ডারের ব্যাটাররা। শেষ পর্যন্ত কোনো বিপর্যয় ছাড়াই ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাবর আজমের দল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়