শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০২:১৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুমের বিরুদ্ধে সোচ্চার তুলি পেলেন সংরক্ষিত আসনের টিকিট

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সানজিদা ইসলাম তুলি একজন সমাজকর্মী ও নাগরিক আন্দোলনের মুখ, যিনি সবচেয়ে বেশি পরিচিত ‘মায়ের ডাক’ আন্দোলনের সমন্বয়কারী হিসেবে। তিনি গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন এর ছোট বোন।

২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বনানী থেকে গুম হন তৎকালীন বিএনপি কর্মী সাজেদুল ইসলাম সুমন। ভাইয়ের নিখোঁজ হওয়ার পর থেকেই তুলি যুক্ত হন গুম–বিরোধী আন্দোলনে এবং ধীরে ধীরে মানবাধিকার ও ন্যায়বিচারের দাবিতে এক সাহসী কণ্ঠ হিসেবে পরিচিতি পান।

তিনি মানবাধিকারকেন্দ্রিক নানা আন্তর্জাতিক ফোরাম ও গণমাধ্যমে গুমের শিকার পরিবারের পক্ষে কথা বলেছেন। বিশেষ করে ‘মায়ের ডাক’ সংগঠনটি তার নেতৃত্বে পরিবারগুলোর ন্যায়বিচারের দাবিকে জনসমক্ষে তুলে আনেন।

বিএনপির রাজনীতিতে তুলির আনুষ্ঠানিক সম্পৃক্ততা তুলনামূলক নতুন হলেও, দলের তৃণমূল ও তরুণ প্রজন্মের কাছে তিনি ইতিমধ্যে পরিচিত মুখ।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে সানজিদা ইসলাম তুলি ধানের শীষ প্রতীকে পান ৮৩ হাজার ৩২৩ ভোট। যদিও সংসদ নির্বাচনে তার আসনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছিলেন তুলি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়