শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০২:৫২ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হবে: হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু

মনিরুল ইসলাম: বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়েছে। তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্রকে রক্ষা করতে হবে।

আজ শনিবার  জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা কর্তৃক আয়োজিত 'ঈদ পুনমির্লনী ও গুণীজন সংবর্ধনা' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার জুলাই সনদকে ধারণ করে সংস্কারের পক্ষে। সংসদীয় বিতর্কের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব হবে। জনগণের ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার সচেষ্ট।

হুইপ উল্লেখ করেন, নাটোরকে একটি সমৃদ্ধ শহরে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনমানুষের কল্যাণে সবাইকে নিয়োজিত থাকতে হবে।

 নাটোর-৪ আসনের সংসদ-সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ-সদস্য আনোয়ারুল ইসলাম আনু এ অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন।

এসময় নাটোর জেলার গুণীজন ও আপামর জনসাধারণ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাটসহ সার্বিক অবকাঠামোর মানোন্নয়নে তাদের দাবি তুলে ধরেন। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে হুইপকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, নাটোর জেলা থেকে আগত বিভিন্ন গুণীজন, নাটোর জেলার আপামর জনসাধারণ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়