শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোররাতে ফেসবুকে আমির হামজার বিশেষ অনুরোধ

ফয়সাল চৌধুরী, জেলা প্রতিনিধি কুষ্টিয়া : কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তার সমর্থকদের উদ্দেশে বিশেষ অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে দেওয়া ওই পোস্টে তিনি দেশবাসী ও তার সকল শ্রেণির সমর্থকদের উদ্দেশে বলেন, তাকে নিয়ে যেসব জায়গায় কটু কথা বলা হয়, সেখানে গিয়ে কেউ যেন খারাপের জবাবে খারাপ ভাষা ব্যবহার না করেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় দেশবাসী এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যেসমস্ত জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা আমাকে নিয়ে কটু কথা বলা হয়, সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না।’

তিনি আরও বলেন, সমর্থকরা চাইলে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন অথবা নীরব থেকে এড়িয়ে যাবেন। তবে কোনো অবস্থাতেই তার পক্ষ নিয়ে কাউকে বিন্দুমাত্র কটু কথা না বলার আহ্বান জানান তিনি। ‘মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে, এটিই আমাদের কাম্য’, উল্লেখ করেন এমপি আমির হামজা।

নিজের বিরুদ্ধে কটূক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব বিষয়ে তার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি দাবি করেন, এ ধরনের সমালোচনায় তিনি বিচলিত নন এবং ‘নিশ্চয়ই মিথ্যার উপরে সত্য বিজয়ী হবে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে  চিকিৎসাসেবায় জড়িত দুর্নীতিবাজদের হুঁশিয়ারি দিয়ে মুফতি আমির হামজা বলেছেন, ‘সবাই ওপরের জনকে দোষ দেয়। ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। কেউ যদি দুই নম্বর কিছু করতে চায়, তাহলে আমার কথা বলবেন। এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায়, আমি তা দেখব।’ তারে বক্তব্যে পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা শিরোনাম করেন 'কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা' ফজরের নামাজের শেষে অনেকেই ধারণ করছেন এজন্যই হতো তিনি এমন সতর্কবার্তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

জাহিদ নামে এক মুসল্লি জানান, গতকাল এমপি আমির হামজা আসলে তার কথার মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে জেলায় এখন তিনি বর্তমানে সর্বোচ্চ ক্ষমতাসীন একজন মানুষ। তিনি তার সাধ্য মতন কুষ্টিয়ার  বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন, মানুষের কথা শুনছেন এবং সমাধানের চেষ্টা করছেন। সহজ করে বলতে গেলে,তাঁর বক্তব্যের অর্থ ছিল খুবই পরিষ্কার—এখানে উচ্চপদস্থ প্রতিনিধি তিনিই। তিনি যা বলবেন অধিনস্ত কমকর্তারা তা মানতে বাধ্য। কোনো সিন্ডিকেট ফাঁকি দিতে পারবে না।

কিন্তু দুঃখজনকভাবে, এই স্পষ্ট বক্তব্যকেই বিকৃত করে ভিন্ন উদ্দেশ্যে উপস্থাপন করা হচ্ছে। ভুয়া ফটোকার্ড বানিয়ে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন কথাটির ভিন্ন কোনো ইঙ্গিত ছিল—যা সম্পূর্ণ অসৎ ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়