শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ১২:০৭ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল 

মনিরুল ইসলাম : তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন বিএনপির মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাতে জেলার কালেক্টরেট ঈদগাহ মাঠে এক নির্বাচনী সমাবেশে বিএনপি মহাসচিব এইভাবে তারেক রহমানকে নেতা-কর্মী-সমর্থকদের কাছে এভাবে তুলে ধরলেন।

তিনি বলেন ভাবী  প্রধানমন্ত্রী তিনি আমাদেরকে আগামী দিনগুলোতে বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করবেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এখন আমাদের দিশারী, আমাদের কান্ডারি। 

মির্জা ফখরুল বলেন, ‘‘ তিনি(তারেক রহমান) আমাদেরকে পথ দেখাবেন, পথ দেখিয়েছেন। তিনি নির্বাসিত অবস্থা থেকে ফিরে এসে আমাদেরকে প্রথম যে কথা বলেছেন যে, আই হ্যাভ এ প্ল্যান... আমার একটা পরিকল্পনা আছে। ওই পরিকল্পনা তিনি আপনাদে(রংপুরবাসীর) সামনে বলবেন। সারা বাংলাদেশ আজকে তার সেই পরিকল্পনা গ্রহণ করেছে ।আমরা এখন অপেক্ষা করে আছি ১২ তারিখে জনগণের নির্বাচনের মধ্য দিয়ে  আমরা নতুন নেতাকে এই বাংলাদেশের নেতৃত্ব প্রদান করব। 

‘সাবধান থাকুন’

মির্জা ফখরুল বলেন, ‘‘  সাবধান চক্রান্ত হচ্ছে। একটি দল যারা ১৯৭১ সালে  আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল, হত্যা করেছিল মানুষদেরকে। সেই দলটি আজকে আবার চক্রান্ত করছে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল  করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। তাই এখন প্রয়োজন নেতৃত্ব এবং সেই নেতৃত্ব হচ্ছে তারেক আওয়ারের নেতৃত্ব অন্য কোন নেতৃত্ব নেই। এরপর ধানের শীষের মার্কা নিয়ে শ্লোগান ধরেন বিএনপি মহাসচিব।

রংপুর মহানগর আহবায়ক শামসুজ্জামান সামু`র সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের সঞ্চালনা সমাবেশ বিএনপিরস্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগের ৩৩ আসনের প্রার্থীসহ মহানগর ও জেলা নেতারা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়