শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ১১:২৪ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান

মনিরুল ইসলাম: প্রতিশ্রুতি রাখতে না পারলে, জনগণের কাছে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, অনেকে অনেক কথা বলছেন, তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই, তারা বিএনপির পরিকল্পনা দেখে হিংসা থেকে আবল-তাবল বলছে।

ভোট শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিয়ে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে বিএনপি ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক সপ্তাহ চলার মত নিত্যপণ্য নারীদের দেওয়া হবে। আর প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে কৃষি কার্ড বলেও জানান তিনি।

এছাড়া বিএনপি সরকার গঠন করলে ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সম্মানি দেয়ার পাশাপাশি তাদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়