শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০২:২১ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর অভিনন্দন 

মনিরুল ইসলাম : প্রথমবারের মতো ব্যাংককে আয়োজিত সাফ নারী ফুটসালে মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্যে বাংলাদেশ দলকে প্রাণঢালা উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে এক  অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব বলেন, “প্রথমবারের মতো ব্যাংককে আয়োজিত সাফ নারী ফুটসালে মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্যে বাংলাদেশ দল সারাবিশ্বে বাংলাদেশের জন্য যে গৌরবময় সম্মান বয়ে নিয়ে এসেছে তাতে আমি গৌরবান্বিত। এটি মালদ্বীপের বিপক্ষে সাফ নারী ফুটসালে বাংলাদেশ দলের সবচেয়ে বড় জয়।

এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ দলের সুদৃঢ় মনোবল ও ক্রীড়া নৈপূণ্য আরও একধাপ এগিয়ে গেল। অদূর ভবিষ্যতে তারা বাংলাদেশের মুখকে আরও উজ্জল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। আমি সাফ নারী ফুটসালে বাংলাদেশ দলের সাথে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়