শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৪:২২ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন ছাড়া সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎ গ্রহণ অনুষ্ঠিত হয়।

 বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক মহলের একটি বিশেষ আগ্রহ রয়েছে বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমানের প্রতি। বাংলাদেশের উন্নয়ন নিয়ে তারেক রহমানের ভাবনার প্রতি।
 
 তিনি বলেন, আজকে ৪টি দেশের প্রতিনিধি সাক্ষাৎ করেছেন, এগুলো সৌজন‍্য সাক্ষাৎ ছিল। অত্যন্ত সৌহাদ‍্যপূর্ণভাবে সাক্ষাৎগুলো হয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা কীভাবে তাদের সঙ্গে কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারলে দলের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে কীভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন বলেন, নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে, তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে আশাবাদী। এই নির্বাচনের পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক যাত্রার দিকে যাবে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকগুলোতে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান প্রেস সচিব সালেহ শিবলী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহাদী আমিন ও বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়