শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তিন দাবিতে ইসির আশ্বাস, কর্মসূচি স্থগিত ছাত্রদলের

মনিরুল ইসলাম : নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ায় ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। 

সোমবার  নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিন দফা দাবিতে গত রোববার থেকে নির্বাচন কমিশন অভিমুখে এই ঘেরাও কর্মসূচি পালন করে আসছিল ছাত্রদল। সোমবার বিকেলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসির অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠক শেষে রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের বলেন, ইসির অনুরোধে এবং আমাদের দাবি মানার বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়ায় কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে কোনো গোষ্ঠী যদি আবারও অপকৌশল ব্যবহার করে ইসির ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে, তবে ছাত্রদল তার উপযুক্ত জবাব দেবে।

ছাত্রদল সভাপতি জানান, দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় পরিবর্তনের যে দাবি ছিল, তা আমলে নেওয়ার কথা জানিয়েছে কমিশন। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের বিতর্কিত প্রজ্ঞাপনটিও স্থগিত করা হয়েছে।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান এসময় বলেন, গত ৫ আগস্টের পর একটি বিশেষ পক্ষ দেশের সকল নিয়োগ ও পদোন্নতিতে প্রভাব বিস্তার করছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে। ক্যাম্পাসে কোনো ধরনের গুপ্ত রাজনীতি চর্চা বরদাস্ত করা হবে না। কেউ যদি হট্টগোল সৃষ্টি করে কিছু আদায় করতে চায়, তবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের প্রতিহত করা হবে।

ছাত্রদলের প্রধান তিন দাবির মধ্যে ছিল, নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা রক্ষায় পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্ত সংশোধন করা, রাজনৈতিক চাপের মুখে অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করে ইসির পেশাদারিত্ব বজায় রাখা এবং শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জারি করা ‘বিতর্কিত’ প্রজ্ঞাপন বাতিল।

উল্লেখ্য, এর আগে গতকালও ছাত্রদলের একটি প্রতিনিধিদল ইসির সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আপত্তির কথা জানিয়েছিল। আজকের বৈঠকে অতিরিক্ত সচিবের সুনির্দিষ্ট আশ্বাসের পর আন্দোলনকারীরা নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়