শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৮:৫২ রাত
আপডেট : ১০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা: জামায়াত আমির

জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যোগ না দিয়ে ইসলামী আন্দোলনের এককভাবে ভোট করার ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমও এর বাইরে নয়।

এর মধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তা'আলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ।'

কারও নাম উল্লেখ না করলেও বোঝা যাচ্ছে, ইসলামী আন্দোলনকেও সাথে নিয়ে জোট গঠনের যে ইস্যু, সেটিকে কেন্দ্র করে তিনি তা লিখেছেন।

এর আগে, বিকেলে ইসলামী আন্দোলনের ডাকা সংবাদ সম্মেলনে বেশ কিছু অভিযোগ আনা হয়। যারা মধ্যে ডা. শফিকুর রহমানের নামও আসে।

ওই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান দাবি করেন, জামায়াত ইসলামের পথ থেকে সরে গেছে, তাই তারা জোটে থাকছে না, এককভাবে ভোটে অংশ নেবে।

এই প্রসঙ্গে তারা জামায়াত ক্ষমতায় গেলে শরীয়াহ আইন না করার যেই বক্তব্য সম্প্রতি ছড়িয়েছে, তা তুলে ধরেন।

এছাড়া, জামায়াতের আমির বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে জাতীয় সরকার গঠনের কথা বলছেন, যার অর্থ সমঝোতার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে দলটি— এমন অভিযোগও করা হয়।

একটি কথায় চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম অপমানিত বোধ করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বিষয়টি পরিষ্কারও করা হয়।

গত ৯ ডিসেম্বর জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম একান্ত আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় জামায়াত আমির প্রথম আলোর জরিপের কথা টেনে বলেন, ইসলামী আন্দোলনের ভোট জিরো পেয়ন্ট সামথিং। যা চরমোনাই পীরকে এক ধরনের সরাসরি অপমান করা এবং এই ঘটনার পর থেকেই ইসলামী আন্দোলন বিকল্প চিন্তা করা শুরু করে বলে জানান গাজী আতাউর রহমান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়