শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ১২:৩১ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার টেলিবৈঠক

ট্রাম্প প্রশাসনের ট্রেড রিপ্রেজেনটেটিভ জেমিসন গ্রিয়ারের সঙ্গে গুরুত্বপূর্ণ টেলিবৈঠক করেছেন তারেক রহমান। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত এই আধাঘণ্টার বৈঠকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার বিভিন্ন দিক উঠে আসে।

ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ টেলিবৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় এই টেলিবৈঠকটি অনুষ্ঠিত হয়। শীর্ষ এই  কর্মকর্তা হলেন ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ জেমিসন গ্রিয়ার। আধাঘণ্টার এই বৈঠকের শুরুটা ছিল অনেকটা নাটকীয়। ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয় আলোচনায় উঠে আসে। মি. গ্রিয়ার জানতে চান, এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কী। বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কী।

তারেক রহমান স্পষ্ট করে বলেন, সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে আমাদের সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই টেলিবৈঠকের খবর নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত বলতে রাজি হননি।

ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন, বৈঠকটির বিশেষ তাৎপর্য রয়েছে। বলে রাখা ভালো, এই মূহূর্তে তারেক রহমানের সরকারি কোনো অবস্থান নেই। তাই বৈঠকটি বিশেষ গুরুত্বের দাবি রাখে।

বৈঠকে  আরো উপস্থিত ছিলেন: ব্রেন্ডা লিঞ্চ- অ্যাসিসট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া; এমিলি অ্যাশবি- ডিরেক্টর ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া;  রিক সুইৎজার- ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেনটেটিভ;  স্যাম মুলোপুলোস- ইউএসটিআর চিফ অব স্টাফ;  ডি. আর সেকিঞ্জার- সিনিয়র পলিসি অ্যাডভাইজার টু দ্য ডেপুটি ইউএসটিআর।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়