শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান

রাজধানীর গুলশানে রাজপথে দাঁড়িয়ে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রত্যাশীদের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ করে তাদের দীর্ঘদিনের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) দুপুরে গুলশানে নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার পথে জটলা দেখে তিনি গাড়ি থামিয়ে নিচে নেমে আসেন। এ সময় রাজপথে আন্দোলনরত শিক্ষকরা তাদের নিয়োগের দীর্ঘসূত্রতা নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি তার সামনে তুলে ধরেন। 

সড়কের পাশে দাঁড়িয়ে শিক্ষকদের প্রতিটি দাবি মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান। বছরের পর বছর ধরে ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়া এবং শিক্ষকদের আর্থিক ও সামাজিক দুর্দশার কথা শুনে তিনি তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

তারেক রহমান শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের এই সমস্যাগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত সমাধান করা হবে। দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষায় তিনি প্রতিশ্রুতি দেন।  

তারেক রহমানের এই মানবিক ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক আচরণ দেখে উপস্থিত আন্দোলনরত শিক্ষকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের একজন নেতার এভাবে রাজপথে নেমে সরাসরি সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা শোনা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক উদাহরণ। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়