শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৭ রাত
আপডেট : ২১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ হবে মানুষের কথা বলার জায়গা, নৃত্য-গীতের নয়: সালাহউদ্দিন আহমদ (ভিডিও)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন ‘সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই, যে সংসদে কেবল মানুষের কথা বলা হবে। বাংলাদেশের উন্নয়নের কথা বলা হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে। যে সংসদে মানুষের জন্য আইন তৈরি করা হবে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। ’

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার মহিলা দলের এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। উপজেলার চিরিংগা ইউনিয়নের মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এমন একটি সংসদ চাই, যে সংসদে সন্ত্রাসীদের জায়গা হবে না। যে সংসদে নৃত্য-গীত হবে না। যে সংসদে শুধু প্রশংসার স্তুতি বাক্যের প্রচলন হবে না। সেই সংসদে বিরোধিতা থাকবে, মানুষের জন্য কথা বলা হবে। এমন একটি সংসদ করে আমরা পৃথিবীর বুকে নজির স্থাপন করতে চাই।’

আগামী দিনের নির্বাচন মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন হবে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘সংসদে মানুষের জন্য আইন প্রণয়ন করা হবে। যাঁর মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এমন একটা সংসদ চাই, যে সংসদে কোনো রকমের সন্ত্রাসীদের জায়গা হবে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে, সেটা নির্ধারণের নির্বাচন।’

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আগামী দিনের নির্বাচন হবে শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি, যে প্রতিশ্রুতি করেছি, সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন। আগামী নির্বাচন এই জাতির বাঁক বদলে দেবে। এই জাতির গণতন্ত্রের দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে। সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী ভিত্তি পাবে।’

চিরিংগা ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক ইয়াছমিন আকতারের সভাপতিত্বে ও সদস্যসচিব ছালেহা বেগমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, চিরিংগা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্যসচিব শরিফুল আলম প্রমুখ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়