শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০১:৩১ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে : মির্জা ফখরুল

মনিরুল ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা সৃষ্টির সুযোগ এসেছে। 

আজ শনিবার রাজধানীর শেরাটন হোটেলে পত্রিকা, টেলিভিশন ও অনলাইন সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঞ্চে উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বক্তব্যের শুরুতে মরহুমা বেগম খালেদা জিয়া, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ ও ২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, খালেদা জিয়া সারাটা জীবন বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করার জন্য লড়াই করেছেন। ২০২৪ সালে গণঅভ্যুত্থান একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার একটা অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছে। তাদেরকে আমরা শ্রদ্ধা স্মরণ করছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, কালের কন্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, নির্বাহী সম্পাদক এনাম আবেদীনসহ সিনিয়র ও বিএনপি বিটের সাংবাদিকরা। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, মেজর হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ। কোরআন তিলাওয়াত ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালন দায়িত্ব পালন করেন চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়