শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ১০:৪১ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাদের সাক্ষাৎ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ পর্যায়ের নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তারা এই সাক্ষাৎ করেন। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. ম‌ওদুদ হোসেন আলমগীর পাভেল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল এসেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরিপ্রেক্ষিতে বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে তারা তাদের অভিব্যক্তি প্রকাশ ও স্বাক্ষর করতে এসেছিলেন। একই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে তাদের কথা বলার সুযোগ হয়েছে।

ডা. ম‌ওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, সাক্ষাতকালে বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে একনিষ্ঠ অবস্থান ছিল সেটা তারা ব্যক্ত করেছেন। ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সুবিচার এবং তাদেরকে সত্যিকার অর্থে বাংলাদেশের নাগরিক হিসেবে যে সমঅধিকার, সেটাকে তিনি (খালেদা জিয়া) একেবারে খুবই উচ্চ পর্যায়ে রক্ষা করেছেন।

তিনি আরও বলেন, এসময় তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে সেটির ধারাবাহিকতা প্রত্যাশা করেছেন। ওনাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা হয়েছে। তো এখানে উনিও (তারেক রহমান) তাদেরকে একই কথা ব্যক্ত করেছেন। উনি একটা কথা বলেন যে, সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ট এই বিভাজনটির ভেতরে উনি যেতে চান না। বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে এটাই তিনি বিশ্বাস করতে চান এবং সবারই একটা এবং অভিন্ন পরিচয় আমরা সবাই বাংলাদেশি। সবার আগে বাংলাদেশ এই কথার উপরে তিনি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চান এবং আগামী দিনে সবার সমঅধিকার নিশ্চিত হবে সেটা তাদেরকে তিনি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়