শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ১০:১০ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির আরও ২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার: ফিরলেন দলীয় কার্যক্রমে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। এর মধ্য দিয়ে তারা আবারও আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যক্রমে ফেরার সুযোগ পেলেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর এবং চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের দলীয় কার্যক্রমে অংশগ্রহণসহ সব ধরনের সাংগঠনিক স্বীকৃতি পুনর্বহাল করা হয়।

দলীয় সূত্র জানায়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আদেশে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর দলীয় নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি অনৈতিক কার্যকলাপের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যসচিব কোরবান আলী সাহেদের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ স্থগিত করা হয়।

তবে সর্বশেষ বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতা কোরবান আলী সাহেদের বিষয়ে কোনো নতুন সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়নি।

দলীয় পর্যবেক্ষকদের মতে, সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত রাখতে শাস্তিমূলক সিদ্ধান্তের পাশাপাশি পুনর্মূল্যায়নের পথও খোলা রাখছে বিএনপি। সামনে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে এ ধরনের সিদ্ধান্ত দলীয় ঐক্য জোরদারে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়