শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১০:০২ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের মধ্যে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর মধ্যে ১১ জন নারী প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন। প্রথম দফায় গত ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ নারী প্রার্থীর নাম ঘোষণা করা হয়।এরপর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনের তালিকা প্রকাশ করলে নারী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১১ জনে। সূত্র: যুগান্তর

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া একাই তিনটি আসনে নির্বাচন করবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঘোষিত তালিকায় অন্য নারী প্রার্থীরা হলেন—

নাটোর-১: ফারজানা শারমিন

যশোর-২: মোছা. সাবিরা সুলতানা

ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টু

শেরপুর-১: সানসিলা জেবরিন

মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা

ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি

ফরিদপুর-২: শামা ওবায়েদ

সিলেট-২: মোছা. তাহসিনা রুশদীর

ফরিদপুর-৩: নায়াব ইউসুফ কামাল

মাদারীপুর-১: নাদিরা মিঠু

নারী প্রার্থীদের মধ্যে অনেকেই রাজনীতিতে পারিবারিক ঐতিহ্য বহন করছেন। ফারজানা শারমিনের বাবা ফজলুর রহমান পটল ও আফরোজা খান রিতার বাবা হারুনুর রশিদ খান মুন্নু দুজনই ছিলেন সাবেক মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা। শামা ওবায়েদের বাবা কেএম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির সাবেক মহাসচিব। সানজিদা ইসলাম তুলি গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন এবং ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক। তাহসিনা রুশদীর লুনার স্বামী এম ইলিয়াস আলী ২০১২ সালে গুম হন।

নবমনোনীত মাদারীপুর-১ প্রার্থী নাদিরা মিঠু স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী এবং জেলা বিএনপির সদস্য। আগে উপজেলা নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। উল্লেখ্য, এই আসনে ৩ নভেম্বর কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হলেও একদিন পর তা স্থগিত করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়