শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০২:১৪ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া সিসিইউতে— হাসপাতালের সামনে বিএনপি নেতা–কর্মীরা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে জটিল সংক্রমণের কারণে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। এ অবস্থায় শুক্রবার রাত থেকে হাসপাতালের সামনে দলে দলে জড়ো হচ্ছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা।

রাত সোয়া ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান হাসপাতালে এসে পৌঁছান। তাঁর পরপরই আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার গাড়ি এভারকেয়ারের প্রবেশমুখে থামতে দেখা যায়। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা দলীয় ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের মুখে ছিল গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার ছাপ।

দেশি–বিদেশি বিশেষজ্ঞসহ গঠিত মেডিকেল বোর্ডের অধীনেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা। দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চিকিৎসকদের মূল্যায়নে তাঁর অবস্থা ‘অত্যন্ত সংকটময়’। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থরাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ একাধিক দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। গত রোববার হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে জটিল সংক্রমণ শনাক্ত হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া গত ৭ জানুয়ারি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থানের পর গত ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকে শারীরিক নানা জটিলতায় তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়