শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্র আবারও হুমকির সম্মুখীন : আমীর খসরু

দীর্ঘ প্রতীক্ষার পর দেশে একটি নির্বাচিত সংসদ গঠনের আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও, গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অনেক ত্যাগ ও সংগ্রামের পর গণতন্ত্র যখন আবারও ফিরে আসার পথে, ঠিক তখনই তা হুমকির সম্মুখীন হচ্ছে।

বুধবার রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন। আমীর খসরু বলেন, এত ত্যাগের পর গণতন্ত্র আবারও হুমকির সম্মুখীন। এই হুমকি আসছে যখন দেশের সব মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর একটি নির্বাচিত সংসদ করতে চায় ঠিক সময়ে। দেশের মানুষের মালিকানা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হচ্ছে। গণতন্ত্রের পথে বাধা সৃষ্টিকারী মহল সক্রিয় রয়েছে।

দেশে বিভিন্ন বিষয়ে সংস্কার আনার আলোচনা প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, সংস্কার অবশ্যই নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত সংসদেই হতে হবে। কোনো নির্দেশনা দিয়ে, প্রজ্ঞাপন দিয়ে কোনো সংস্কার হতে পারে না।

একই অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, মিথ্যার ওপর দাঁড়িয়ে রাজনীতি করার অভ্যাস আওয়ামী লীগের। বাকশাল থেকে শুরু করে দেশের সব দুর্ঘটনার সঙ্গে যুক্ত আওয়ামী লীগ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়